1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ময়মনসিংহ নগরীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে এক কিশোরের মৃত্যু

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১ সময়

ময়মনসিংহ নগরীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে এক কিশোরের মৃত্যু

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ নগরীতে গাছের ডালপালা কাটতে গিয়ে গাছের সাথে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে মো. রানা (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ ১১ নভেম্বর মংগলবার সকালে নগরীর কেওয়াটখালি রেললাইন এলাকার সরকারি জায়গায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শেষ মোড় এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে রানা( ১৬)। নিহত রানা অন্যের গাছ কেটে জীবিকা নির্বাহ করতো।

বাকৃবি ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মোমেন মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কেওয়াটখালি রেললাইনের পাশে থাকা একটি কদম গাছের ডাল কাটতে গাছে উঠে রানা। একপর্যায়ে ডালের সঙ্গে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। পরে স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গাছে উঠে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে গাছেরননিচে নামায়। রানার মরদেহ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd