মরহুম আব্দুল মজিদ সর্দারের পরিবারকে শ্রমিক কল্যাণ তহবিল থেকে ৩৫ হাজার টাকা প্রদান
খুলনা প্রতিনিধি: মোহাম্মদ বাবলু
খুলনার দৌলতপুরের মানিকতলা মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্য আব্দুল মজিদ সর্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি। মরহুমের পরিবারের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার অংশ হিসেবে ইউনিয়নের শ্রমিক কল্যাণ তহবিল থেকে নগদ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) মরহুমের পরিবারের হাতে এ অর্থ প্রদান করা হয়। এর আগে গত শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) আব্দুল মজিদ সর্দার ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়ন (রেজি. নং: কে এল এন-৭৭), মানিকতলা, দৌলতপুর, খুলনা—সংগঠনটির পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
শ্রমিক কল্যাণ তহবিল থেকে ৩৫ হাজার টাকা প্রদানকে সদস্যের পরিবারের প্রতি সংগঠনের দায়বদ্ধতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার একটি মানবিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের সহযোগিতা শোকসন্তপ্ত পরিবারের কঠিন সময়ে কিছুটা হলেও সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। আমিন।
প্রতিবেদক: মোহাম্মদ বাবলু খুলনা জেলা প্রতিনিধি
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com