মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট
টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ
স্বর্ণতারা একতা সংঘের আয়োজনে মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৮ মে শুক্রবার বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ আবাসিক এলাকার মাঠে আয়োজিত ১০ দলীয় ক্রিকেন্ট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।
ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে কর্ণফুলী দল নির্ধারিত ওভারে ১৭০ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুরমা দল শেষ পর্যন্ত ১৪৭ রানে থেমে যায়। ফলে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কর্ণফুলী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় দুর্দান্ত পারফর্মেন্সের জন্য কর্ণফুলী দলের খেলোয়াড় সুমন শীল "ম্যান অব দ্য ম্যাচ" ও "ম্যান অব দ্য টুর্নামেন্ট" নির্বাচিত হন।
১০ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, পোর্ট আবাসিকের যুবসমাজকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে পারলে দেশ আরো এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, খেলাধুলা হল মেধা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। তাই আবাসিক এলাকার ক্রীড়াপ্রেমিদের নিয়ে নিয়মিত খেলাধুলা আয়োজন করার জন্য স্বর্ণতারা একতা সংঘের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন মোংলা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম সরকার সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় ও উপ-বিভাগীয় প্রধানগণ ও
বন্দরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান এবং রানার্স-আপ সুরমা দলের হাতে ট্রফি তুলে দেন কমডোর শফিকুল ইসলাম সরকার।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com