মহম্মদপুরে বিএনপি কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী
বিশেষ প্রতিনিধি আশিষ সাহার প্রতিবেদনে বিস্তারিত
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ডাকবাংলো রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় পার্টি অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নবনির্মিত এই পার্টি অফিসের উদ্বোধন করেন মাগুরা-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে আছে, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য অধ্যক্ষ (অব.) মোহাঃ মতিউর রহমান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ মোঃ মৈমুর আলী মৃধা, জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এ্যাড. রোকনুজ্জামান খাঁন, বিএনপি নেতা মোঃ আকতারুজ্জামান বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আরিফুজ্জামান মিল্টন, সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com