মহম্মদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
বিশেষ প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন, মহম্মদপুর, মাগুরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা: শাহানুর জামান, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, তথ্য সেবা কর্মকর্তা এ্যামেলিয়া জামান সেতুসহ অন্যান্য কর্মকর্তারা।
উপস্থিত অতিথিরা মেলায় প্রদর্শিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে তরুণ প্রজন্মকে আরও এগিয়ে আসতে হবে।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। আয়োজকরা জানান, সপ্তাহজুড়ে নানা আয়োজনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com