মহম্মদপুর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।।।
বাঁধন সরকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা ৪ এপ্রিল শনিবার মাগুরার মহম্মদপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান মামলাগুলোর তদন্তের অগ্রগতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং দাপ্তরিক নথিপত্র, অস্ত্রাগার ও হাজতখানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি থানার সেবা কার্যক্রমের মানোন্নয়নে গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে আরও আন্তরিক আচরণ নিশ্চিত করতে হবে।
মহম্মদপুর থানার সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার সেবার মান আরও উন্নত করার তাগিদ দেন। এ সময় সংশ্লিষ্ট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের নিয়মিত পরিদর্শন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com