মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
: বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয় ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি নিয়ম-কানুন মেনে বৈধ উপায়ে বিদেশ গমনের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। দক্ষতা অর্জন করলে নিজে এবং রাষ্ট্র উভয়ই উপকৃত হবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস খুলনার সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসাইন। শাহিনুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন,খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাস, মিরেরডাঙ্গা আলিম মাদ্রাসার উপাধাক্ষ মাওলানা সিহাব উদ্দিন, ইউপি সদস্য জিএম এনামুল কবীর, কাজী শহিদুল ইসলাম পিটু, সংরক্ষিত মহিলা সদস্য মোসা মাহাফুজা খাতুন. ও প্রতিষ্ঠানের জেনারেল শিক্ষক মোঃ বাবুল হোসেন। সেমিনারে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের শিক্ষক তৌহিদুর রহমান।
সেমিনারে বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক, বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমনের গুরুত্ব এবং দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com