মহেশ্বর পাশা পশ্চিমপাড়া শাহী জামে মসজিদে দুইদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক │ জান্নাতুল ফেরদৌস │ তারিখ: ২৭ অক্টোবর ২০২৫, সোমবার
খুলনা: ধর্মপ্রাণ মুসলমানদের মিলনমেলায় পরিণত হয় মহেশ্বর পাশা পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের প্রাঙ্গণ। প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয় দুইদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ ও আলোচক মাহফুজুর রহমান দিনাজপুরী। প্রধান আকর্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ইসলামিক বক্তা ও সংগীতশিল্পী কবির বিন সামাদ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর কৃষি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব নূর সাইদ জালালী, এবং আড়ংঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাসিবুল্লাহ মিজবাহ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস. এম. আজিজুর রহমান স্বপন, ফুলবাড়ি গেট বাজার বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. সৈয়দ গোলাপ কিবরিয়া, এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. শাজাহান মল্লিক, সাধারণ সম্পাদক, মহেশ্বর পাশা পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ। সার্বিক পরিচালনায় ছিলেন মুফতি মাওলানা নাসির উদ্দিন।
দুইদিনব্যাপী এ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, নারী ও পুরুষ, তরুণ সমাজসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা ইসলামের সঠিক আদর্শ, নৈতিকতা ও জীবন পরিচালনার বিধান তুলে ধরেন।
বক্তারা বলেন, এমন তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে সমাজে ইসলামের আলো, মূল্যবোধ ও ঐক্যের সেতুবন্ধন দৃঢ় হয়।
তাফসীরুল কোরআন মাহফিল কমিটি জানায়, আগামীতেও তারা প্রতিবছর এ ধারাবাহিকতা বজায় রেখে একইভাবে মাহফিলের আয়োজন করবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com