মাগুরায় ইসলামী ব্যাংকে ঋণের নামে অর্থপাচারের অভিযোগে মানববন্ধন, চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি
নিজস্ব প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নামে ঋণ বিতরণের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এবং ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমের নিয়োগের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে মাগুরা শহরের ইসলামী ব্যাংক শাখার সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার সেক্রেটারি সাঈদ আহমেদ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নায়েবে আমির মাহবুবুর রহমান, মাগুরা পৌর জামায়াতের আমির আশরাফুল আলম, মাগুরা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও জামায়াত নেতা মাসুদ আলম, জামায়াত নেতা ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম, মহিলা জামায়াতের নেতৃবৃন্দসহ প্রায় ৭০ থেকে ৮০ জন গ্রাহক ও সমর্থক।
বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তারা ব্যাংকটির বিরুদ্ধে চলমান সব ধরনের ষড়যন্ত্র বন্ধ, পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলমকে গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় বক্তারা বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলেরও দাবি জানান। তারা বলেন, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
প্রায় ১৫ মিনিটব্যাপী মানববন্ধন শেষে সকাল ১১টা ৩০ মিনিটে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাগুরা সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com