মাগুরায় উপজেলা কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি- ক্যাডেট স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু
লেনিন জাফর, স্টাফ রিপোর্টার
মাগুরায় শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি- ক্যাডেট স্কুল এ্যাসোসিয়েশনের ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষা শনিবার সকালে শ্রীপুর সেন্ট্রাল কিন্ডারগার্টেনে শুরু হয়েছে।
শ্রীপুর উপজেলার ১০ টি কেজি স্কুলের মোট ১০৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করার কথা থাকলেও ৬ জন অনুপস্থিত থাকায় ১০৩ পরীক্ষায় অংশ গ্রহন করছে বলে জানিয়েছেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শিশির কুমার শিকদার।
এর পূর্বে কেজি স্কুলের শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ থাকলেও এবার তারা ৫ম শ্রেনীর সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করতে না পারায় শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি ক্যাডেট স্কুল এ্যাসোসিয়েশন ৫ম শ্রেনীর এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন বলে জানিয়েছেন এ্যাসোসিয়েশনের সভাপতি শিকদার মন্জুর আলম।
পরীক্ষার উদ্বোধনী দিনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সেন্ট্রাল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শিশির কুমার শিকদার, খামারপাড়া কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ,শাহ আব্দুল গাফফার প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শিকদার মনজুরুল আলম,আলোকিত প্রাইভেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওয়ায়েস রহমান,নাকোল মালঞ্চ শিশু নিকেতনের প্রধান শিক্ষক আনন্দ মোহন দত্ত,জিকে আইডিয়াল কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ নাসরিনা পারভীন,কালিনগর কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ অহিদুল ইসলাম, রোজভিউ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, দ্বারিয়াপুর কেজি স্কুলের প্রধান শিক্ষক এস এম তৌহিদুর রহমান, নবগ্রাম ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মলিনা খাতুন।
আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার পরীক্ষা শেষ হবে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com