মাগুরায় এইচএসসি পরীক্ষার ফলাফলে তিন কলেজের পাশ করেনি কোন শিক্ষার্থী ।
মোঃ তারিকুল ইসলাম তুহিন,নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরা জেলায় ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় তিনটি কলেজের কেহ কৃতকার্য হয়নি, পাশের হার শুন্যের কোটায়।
এই তিনটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। হতাশাজনক এই ফলাফলে অভিভাবক ও সচেতন মহলের মাঝে চলছে গুন্জন ও জেলার শিক্ষা ব্যবস্থার মান নিয়ে তুলেছে প্রশ্ন।
জানা গেছে, মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডী কলেজ, রাউতড়া হৃদয় নাথ স্কুল অ্যান্ড কলেজ এবং মহম্মদপুর উপজেলার বিরেন শিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যথাক্রমে ৮, ৪ ও ১২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই অকৃতকার্য হয়েছেন।
মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবির জানান, চলতি বছরে যশোর শিক্ষা বোর্ডের অধীনে জেলার মোট ৩৪টি কলেজের ৬,২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২,৪০১ জন কৃতকার্য হলেও ৩,৮৩৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। সে হিসেবে জেলার মোট পাশের হার ৩৭ শতাংশ।
তিনি আরও জানান, পাশের হার শূন্য হওয়া তিনটি কলেজই নন-এমপিওভুক্ত, যার করনে এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত শিক্ষক, পাঠদান পদ্ধতি ও একাডেমিক তদারকির অভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম জানান, জেলার যেসব শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার ৫০ শতাংশের নিচে, তাদের মান উন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের পরীক্ষায় এর ইতিবাচক প্রভাব দেখা যাবে।
এই ফলাফল শিক্ষা ব্যবস্থা, শিক্ষক-শিক্ষার্থী নিজ নিজ দায়বদ্ধতা এবং একাডেমিক কাঠামোর প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ও মনোযোগি হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com