মাগুরায় এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের মানববন্ধন
লেনিন জাফর, স্টাফ রিপোর্টার
মাগুরায় প্রশাসনের হয়রানির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীরা। ০৮ জানুয়ারী বিকেলে শহরের সরকারী কলেজ রোড়ের এজি একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি ওবাইদুর রহমান বাটুল, সেক্রেটারী আলী আকবর, পরিবেশক সমিতির সেক্রেটারী শরীফ শাহিনুর রহমান, ব্যবসায়ী খারুজ্জামান চঞ্চলসহ অন্যরা। এসময় তারা দাবী জানান, কোম্পানী ও সরকার কতৃক দাম সমন্বয় করতে হবে, প্রশাসন কর্তৃক ব্যবসায়ী হয়রানী বন্ধ করতে হবে,কোম্পানী কতৃক পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। তারা বলেন এই দাবীগুলো না মানলে অনির্দিষ্টকালের জন্য মাগুরায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com