মাগুরায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আশিষ কুমার সাহা বিশেষ প্রতিনিধি
জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে আজ ০৩ জানুয়ারি ২০২৬ তারিখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি র্যালি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের রাজস্ব সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তাগণ সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন যে, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, প্রতিবন্ধী, বয়স্ক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বক্তারা সমাজসেবার মাধ্যমে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com