মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান:
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৪ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০:৩০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি সমন্বিত অভিযান পরিচালিত হয়। কর্মসূচিতে মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১; জেলা প্রশাসক, মাগুরা; বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, মাগুরা পৌরসভা, স্কাউটস, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
ডিসি অফিস চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে সদর হাসপাতাল পর্যন্ত প্রদক্ষিণ করে। র্যালি শেষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং মশক নিধন কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ ছিটানো হয়। একইসঙ্গে সদর হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং আশপাশে জমে থাকা পানি অপসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ ধরনের রোগের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব বলেও তারা
উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com