মাগুরায় ড্রপ আউট ও লেফট আউট কার্যক্রম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী হাম (Measles) ও রুবেলা রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে ড্রপ আউট ও লেফট আউট শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মাগুরায় এক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৫ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে মাগুরা পৌরসভা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় পুলিশ সুপার, মাগুরা জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শিশুদের শতভাগ টিকাদান নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
উক্ত অনুষ্ঠানে বক্তারা শিশুদের পূর্ণ টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং হাম-রুবেলা নির্মূলে সকলকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
মাগুরা জেলা পুলিশ এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com