মাগুরায় নকল শিশু খাদ্য মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ি কে জরিমানা ও মালামাল ভুস্মিত করন।
মোঃ তারিকুল ইসলাম তুহিন, নিজস্ব প্রতিনিধি,
মাগুরাঃ
মাগুরা পৌর এলাকার জামরুল তলা কলা বাজারে নকল শিশু খাদ্য মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ী কে এক লক্ষ টাকা জরিমানা ও নকল শিশু খাদ্য জব্দ করে তাহা পুড়িয়ে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা।
২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১:৩০ ঘটিকায় সজল আহমেদ, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা এর নেতৃত্বে একটি দল পৌর এলাকার জামরুল তলা কলা বাজারে অভিযান পরিচালনা করে। অভিযান কালে ভাই ভাই স্টোর ও মামুন স্টোর এ নকল শিশু খাদ্য মজুদ ও বিক্রয়ে দায়ে এক লক্ষ টাকা জরিমানা ও মজুদ কৃত নকল শিশু খাদ্য জব্দ করে। পরবর্তীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা এর সহকারী পরিচালক সজল আহমেদ সহ পুলিশের একটি দল, অভিযুক্ত প্রতিষ্ঠান মালিক,গন মাধ্যম কর্মী ও সাধারন জনগনের উপস্থিতি তে জব্দ কৃত মালামাল মাগুরা ঢাকার রোড ব্রীজের নিচে নিয়ে আগুনে ভস্মীভূত করে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com