মাগুরায় নিরাপদ সড়ক আইন বাস্তবায়নে অভিযান
আশিষ কুমার সাহা বিশেষ প্রতিনিধি
নিরাপদ সড়ক আইন বাস্তবায়নে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুন নবী জোহা। এ সময় তিনি মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান, চালক ও গাড়ির বৈধ কাগজপত্র যাচাই-বাছাইসহ ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করেন।
অভিযানে হেলমেটবিহীন মোটরসাইকেল চালক, রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সাধারণ চালক ও পথচারীদের মাঝে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুন নবী জোহা বলেন, “নিরাপদ সড়ক গড়তে সবার আগে চালকদের আইন মানার অভ্যাস গড়ে তুলতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতাই দুর্ঘটনা কমানোর মূল উপায়।”
উল্লেখ্য, এ অভিযানে কোনো পুলিশ বা ট্রাফিক বিভাগের সদস্য অংশ নেননি। পুরো অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট স্বয়ং।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com