মাগুরায় প্রতিপক্ষের হামলায় বাদশা মাতুব্বর নামে এক ব্যক্তির নিহত ও দশ জন আহত।
মোঃ তারিকুল ইসলাম তুহিন,নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুগ্রামে সালিসি বৈঠককে প্রতিপক্ষের হামলায় বাদশা মাতুব্বর (৬০) নামের এক ব্যাক্তি কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা।এবং উসমান মোল্যা সহ দশ জন আহত।
২৪ সেপ্টবেইলর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে লীজচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ হয় ও দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়।
এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে মীমাংসার জন্য সালিসি বৈঠক বসানো হয়। সালিস চলাকালে আনোয়ার হোসেনের লোকজন অতর্কিত ভাবে সালিশের প্রতিপক্ষের লোকের হামলা করে। এতে বেশ কয়েক জন আহত হয় এবং আনোয়ার হোসেনের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের আপন মামা বাদশা মোল্যাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন এবং বেদড়ক পিটিয়ে আহত করেন।
স্থানীয়রা আহত বাদশাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা আনোয়ারের বাড়িতে হামলা করে এবং আগুন লাগিয়ে দেয়,পরবর্তীতে মাগুরা ফায়ার সার্ভিসের কর্মী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এখন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com