মাগুরার শালিখা উপজেলায় মাগুরা ২ আসনের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও প্রচার মিছিল অনুষ্ঠিত
সুমন সাহা শালিখা প্রতিনিধিঃ
আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা ২ আসনের ধানের শীষের মনোনীত সাংসদ সদস্য এডভোকেট নিতাই রায় চৌধুরীর ধানের শীষ মার্কার প্রচারণা ও প্রচার মিছিলে জনতার ঢল।
মাগুরার শালিখা উপজেলার সিমাখালী বাজারে আজ ৪ঠা ফেব্রুয়ারি বিকাল ৫ টায় উক্ত প্রচার মিছিল ও প্রচারণা অনুষ্ঠানে তালখড়ি ও শতখালি ইউনিয়ন বিএনপি'র ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে একটি প্রচার মিছিল বের হয়, উক্ত মিছিলের নেতৃত্ব দেন মাগুরা ২ আসনের শালিখা উপজেলার ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ওয়াজেদ আলী সরদার।
উক্ত প্রচারণা মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি'র নেতা মিথুন রায় চৌধুরী এছাড়াও শালিখা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ আমজনতা।
মিছিলটি সিমাখালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণের পর শতখালী ইউনিয়ন বিএনপির নির্বাচনী অফিসের সামনে গিয়ে শেষ হয়।।
নির্বাচনী এই প্রচার মিছিল সম্পর্কে দৈনিক ঢাকার সময় কে বিএনপি নেতা জহির রায়হান বলেন, সিমাখালীর ইতিহাসে এত সংখ্যক লোক ধানের শীষের প্রচার বা অন্য যে কোন নির্বাচনী অনুষ্ঠানের প্রচারণায় উপস্থিত হয়েছে বলে আমাদের জানা নাই, আসন্ন নির্বাচনে মাগুরা ২ আসনে আমার নেতা বাবু নিতাই রায় চৌধুরীর ধানের শীষের বিজয় নিশ্চিত করে আমরা বিএনপি নেতাকর্মীরা মার ছাড়বো ইনশাল্লাহ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com