মাগুরার শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
লেনিন জাফর, স্টাফ রিপোর্টার
মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী 'তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি'র উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলায় সোনাতুন্দী ফুটবল একাদশ দ্বারিয়াপুর ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় বিদেশি ও জাতীয় দলের খেলোয়াড়রা নৈপুণ্যপূর্ণ খেলা প্রদর্শন করেন।
খেলা শেষে সংগঠনটির সভাপতি মিয়া আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি, শিল্পপতি কাজী হাফিজুর রহমান, মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আলমগীর হোসেন ও আমিনুর রহমান খান পিকুল, শিল্পপতি সাহিদুল ইসলাম, শিল্পপতি শামসুজ্জামান শিমুল প্রমুখ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ড. মুসাফির নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিপুল কুমার সাহা, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা হারুণ অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগসহ অন্যরা।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় সোনাতুন্দী ফুটবল একাদশের খেলোয়াড় এনামুল হক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com