মাগুরার শ্রীপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
লেনিন জাফর,স্টাফ রিপোর্টার
মাগুরার শ্রীপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বরালিদহা আর এম স্মৃতি সংঘ ও নাকোল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক তত্বাবধানে ঐতিহ্যবাহী নীলের মাঠে এ ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলায় মহম্মদপুর নাগড়া ভিলেজ বাংলা স্পোর্টিং ক্লাব বনাম শ্রীপুর চৌগাছী স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলায় শ্রীপুর চৌগাছী স্পোটিং ক্লাব ২-০ গোলে মহম্মদপুর নাগড়া ভিলেজ বাংলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা-১ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, বিআই ডব্লিউ টি. এ এর এ.জি.ও মো. মহিবুর রহমান জনি, নাকোল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হোসেন মহব্বত, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল শেখ, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হাসান মুক্তি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান মিজান, নাকোল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com