মাগুরায় এইচএসসিতে অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর মৃ*ত্যু, শোকের ছায়া পরিবারে!
সুমন সাহা শালিখা প্রতিনিধি :
মাগুরায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শিক্ষার্থীর মৃ*ত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
নিহত বাপ্পি হোসাইন শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিলেন। অন্যদিকে অনন্যা শিকদার কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
প্রকাশিত সংবাদ অনুযায়ী, ফলাফল জানার পর দুজনেরই মৃত্যু হয়েছে। মাগুরা সদর থানা-পুলিশ জানিয়েছে, ঘটনা দুটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একটি পরীক্ষার ফলাফল কখনোই একটি জীবনের মূল্য নির্ধারণ করতে পারে না।
প্রিয় অভিভাবক, সন্তানদের মনে সাহস দিন। পরীক্ষায় ভালো ফল না হলে তাকে বকাঝকা নয়, পাশে দাঁড়ান। শিক্ষকদের প্রতিও অনুরোধ, শিক্ষার্থীদের মানসিক চাপ ও হতাশার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখুন।
জীবনে ব্যর্থতা আসতে পারে, আবার ঘুরে দাঁড়ানোর সুযোগও আসে। সন্তানদের বোঝাতে হবে—পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানে জীবনে হেরে যাওয়া নয়।
দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা।
একবার থেকে পাঁচ বার চেষ্টা করা যেত তাই বলে আত্মহত্যা করতে হবে বলুন কাজটা বোকামির হয়েছে কিনা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com