মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লেনিন জাফর , স্টাফ রিপোর্টার// মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে মাগুরা জেলার ১০ জন শহীদ পরিবারের সদস্যদের সাথে ২৩ জুলাই বৃহস্পতিবার বিকালে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু'র সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।
বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের অন্যতম সদস্য আব্দুল গাফফার, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শহীদ ফরহাদের পিতা গোলাম মোস্তফা, শহীদ আসিফ ইকবালের ভাই মোঃ হামীম আহমেদ, শহীদ মারুফের মাতা মালা বেগম, শহীদ আব্দুল আহাদের পিতা মোঃ ইউনুস আলীসহ অন্যরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন - আমরা যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করে শহীদদের কাঙ্ক্ষিত আশা পূরণ করেই ছাড়বো ইনশাল্লাহ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com