মাগুরায় জুলাই শহীদ দিবস উপলক্ষে
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লেনিন জাফর, স্টাফ রিপোর্টার
মাগুরার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।
সভার প্রথম পর্বে শ্রীপুর উত্তরপাড়ায় জুলাই আন্দোলনের শহীদ সোহানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে মূল আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইয়াছিন শুভ এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনবসাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম নালিম ও মাসুদ মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় যখন জুলাই আন্দোলনের শহীদ সোহানের বাবা সেকেন্দার শাহ্, শহীদ আসিফ ইকবাল রাব্বির চাচা হামিম মোল্লা এবং আন্দোলনে গুরুতর আহত সোহেল রানা মঞ্চে উপস্থিত হন। এছাড়া উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেনআ।
আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা লিয়াকত আলী।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com