মাগুরা চৌরঙ্গীর মোড়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন
ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ করা এবং প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর মুক্তি দাবিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে ১১ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মাগুরা জেলার অন্যতম নেতা ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজের , বাসারুল হায়দার বাচ্চু।
নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক আইনকানুন, নিয়মনীতি লংঘন করে গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতি ও তার স্ত্রীকে বন্দি করে নিয়ে যাওয়ার ঘটনা নিষ্কৃষ্ট মার্কিন সাম্রাজ্যবাদী চরিত্রের নির্লজ্জ প্রকাশ। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারা পৃথিবীর জনগণ এর প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ করছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কোন রাখঢাক না করে বলেই ফেলেন তার সিদ্ধান্তই চূড়ান্ত, আন্তর্জাতিক নিয়মনীতি তিনি মানেন না। তার কথাই আইন। বিশ্ববাসী দেখলো জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মার্কিন সাম্রাজ্যবাদের কাছে অসহায় আত্মসমর্পণ করে বসে আছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ১৯৯৯ সালে হুগো শ্যাভেজের নেতৃত্বে ভেনেজুয়েলায় সরকার গঠিত হওয়ার পর দেশটি মার্কিন সাম্রাজ্যবাদী শৃঙ্খল ছিন্ন করে স্বাধীন জাতীয় অর্থনীতি গড়ে তোলে এবং নিজেদের তেল সম্পদসহ অন্যান্য খনিজ সম্পদ জাতীয়করণ করে। শ্যাভেজের মৃত্যুর পর মাদুরো সরকারও সেই নীতির ভিত্তিতেই দেশ পরিচালনা করে আসছে। কথিত মাদকের অজুহাতে এই হামলার উদ্দেশ্য হলো ভেনেজুয়েলার তেল,স্বর্ণসহ অন্যান্য খনিজ সম্পদ দখল করা এবং প্রতিক্রিয়াশীল ধনিক শক্তির সঙ্গে জোট বেঁধে জোরপূর্বক সরকার পরিবর্তন করা।
মার্কিন সাম্রাজ্যবাদসহ সকল সাম্রাজ্যবাদীদের দেশে দেশে আগ্রাসী অপতৎপরতার বিরুদ্ধে বিশ্বের গণতন্ত্রমনা জনগণের ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ মাগুরার ইছাখাদায় গরু চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com