মাগুরা পাখি মারার অপরাধে দুই যুবক গ্রেফতার
বিশেষ প্রতিনিধি আশিষ সাহার প্রতিবেদনে বিস্তারিত
মহম্মদপুরে ইছামতি বিল থেকে পাখি শিকারের কারণে ২ যুবকের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাস জেল
মাগুরার মহম্মদপুর উপজেলার ইছামতি বিলে পাখি শিকারের অভিযোগে দুই যুবককে আটক করেছে মহম্মদপুর থানার নহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ।
শুক্রবার বিকালে উক্ত দুই যুবককে আটক করা হয়। আটক যুবকদেরকে আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশের নহাটা তদন্ত কেন্দ্রের এসআই বশির উদ্দিন সঙ্গীয় সদস্যদের নিয়ে ইছামতির বিল এলাকায় অভিযান চালিয়ে পাখি শিকারের সরঞ্জামাদিসহ তাদের হাতেনাতে গ্রেফতার করেন।
গ্রেফতার ও দণ্ডিতরা হলেন মাগুরা সদরের তাতীপাড়ার মশিউরের ছেলে ছাব্বির হোসেন (১৯) ও মোল্লা পাড়ার সবুর মোল্লার ছেলে মোঃ ফারুক আহমেদ মাহিম (২২)।
পরে শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) চন্দন কুমার আটককৃতদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ও অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com