মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান
নিজস্ব প্রতিনিধি
খন্দকার নজরুল ইসলাম মিলন
মাগুরা জেলা মহম্মদপুর উপজেলার নহাটা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়।
০৯-০২-২০২৬ ইং তারিখ সোমবার,
উক্ত অভিযানে নহাটা বাজারে মেসার্স ডলার বেকারি নামক প্রতিষ্ঠানের কারখানায় তদারকিতে দেখা যায় নানা অনিয়ম। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন অননুমোদিত ও মেয়াদ বিহীন উপাদানে তৈরি হচ্ছে খাবার।যত্রতত্র কারখানার নোংরা মেঝেতে অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য খোলা রাখা হয়েছে, কর্মচারীদের নাই কোন স্বাস্থ্যবিধি। ব্যবহৃত টয়লেটে নাই কোন সাবান বা হ্যান্ডওয়াস। কর্মচারীরা টয়লেট শেষে হাত ভালোভাবে না ধুয়েই নোংরা হাতে তৈরি করছে বিভিন্ন বেকারি পণ্য ও খাবার। যথাযথভাবে মানা হচ্ছেনা পণ্যের মোড়কীকরণ বিধি, মেয়াদ, মুল্য ইত্যাদি। খাবারে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবন, ময়লাযুক্ত বাতিল মালামাল পুনরায় মেশানো হচ্ছে নতুন খামিরের সাথে। কেক ও অন্যান্য খাবারের মধ্যে ব্যবহার করা হচ্ছে পেপার, অননুমোদিত রঙ ও ফ্লেভার যা মানব দেহের জন্য খুবই ঝুকিপূর্ণ। শুধুমাত্র ০২টি পণ্যের উপর তাদের বিএসটিআইয়ের লাইসেন্স নেয়া অথচ বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছে তৈরিকৃত সমস্ত পণ্যে যা ভোক্তাদের সাথে প্রতারণা ও দণ্ডনীয় অপরাধ। এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার জনাব আকাশ মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং কারখানার পরিস্কার পরিচ্ছন্নতা ও মানোন্নয়নের জন্য ১৫ দিন বন্ধের নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সুমন অধিকারী ও নহাটা পুলিশ ক্যাম্পের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com