মাগুরা শ্রীপুর উপজেলায় রাস্তার কাজ চলছে নিম্নমানের ইট দিয়ে, ক্ষুব্ধ এলাকাবাসী।
নিজস্ব প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন
মাগুরা জেলার শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদফতরে "পিআইও" আওতাধীন দুটি ইউনিয়নে এইচবিবি "হার্ড বেড ব্রিক" রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল এবং গয়েশপুর ইউনিয়নের বড়তলা গ্রামের কাঁচা সড়ক নির্মাণে এই প্রকল্পের কাজে অনিয়ম দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শ্রীপুর
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তারাউজিয়াল ও বড়তলা গ্রামে ১ কিলোমিটার করে মোট ২ কিলোমিটার কাঁচা রাস্তা এইচবিবি করার জন্য মাগুরার মেসার্স আলী মটরস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। প্রতিটি ১ কিলোমিটার রাস্তার জন্য ৬০ লাখ টাকা করে মোট দুই কিলোমিটার রাস্তার জন্য ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানটি শিডিউলের নিয়ম-নীতির তোয়াক্কা না করে অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করে এই দুই কিলোমিটার রাস্তা কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে জানিয়েছেন এলাকাবাসী,
নিয়মানুযায়ী প্রথম শ্রেণির উন্নত মানের ইট ব্যবহার করে রাস্তা সমান করার পর পর্যাপ্ত পানি দিয়ে রোলারের মাধ্যমে ড্রেসিং করে কাজ সম্পন্ন করার কথা। কিন্তু সরেজমিনে দেখা গেছে, দ্বিতীয় শ্রেণির চেয়েও নিম্নমানের ইট দিয়ে ঠিকাদারের মনগড়াভাবে কাজ চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি সঠিকভাবে নির্মিত না হলে সরকারের বিপুল অংকের অর্থের অপচয় হবে এবং রাস্তার স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা দিতে পারে বলে জানান এলাকাবাসী । ফলে এলাকার হাজারো মানুষ দীর্ঘদিনের ভোগান্তিতে পড়বে।
এলাকাবাসী এই অনিয়ম কাজ বন্ধ করে উন্নত মানের সামগ্রী দিয়ে মজবুত রাস্তা নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com