মাগুরা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খাঁন এর পক্ষে নির্বাচনী সভা ও লিফলেট বিতরণ।
মাগুরা থেকে তারিকুল ইসলাম তুহিন এর তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত।
মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের মালিগ্রাম বাজারে মাগুরা বিএনপি’র উদ্যোগে মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মাগুরা-১ আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন এর পক্ষে নির্বাচনী সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে রোড ম্যাপ কমিশন দিয়েছে, সে নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারাদেশে ৩০০ টি আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন চূড়ান্ত করেছে।
মাগুরা-১ আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে মনোয়ার হোসেন খাঁনকে।
মঙ্গলবার বিকেলে মালিগ্রাম বাজারে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় ভোট প্রার্থনা সহ লিফলেট বিতরণ করেছেন।এই প্রচারনায অংশ নেন পৌর বিএনপি’র সভাপতি মাসুদ হাসান খান কিজিল, সাংগঠনিক সম্পাদক উৎপল কাজী, জেলা বিএনপির সদস্য এ্যাডঃ কবির হোসেন, জেলা বিএনপি’র সদস্য নাজমুল হাসান লিটন, বিএনপি নেতা শহিদুল, সাবেক সদর থানা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন, কৃষক দলের নেতা ইসলাম,চাউলিয়া বিএনপির নেতা কর্মী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে একজন কর্মস্থান তৈরির কারিগর ক্লিন ইমেজের ভালো মানুষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com