মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান
বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
-মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র হাতে পান তিনি।
মনোনয়নের খবর মাগুরা জেলাজুড়ে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান।
দলীয় নেতাকর্মীরা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাকেই দল মনোনয়ন দিয়েছে। আলহাজ্ব মনোয়ার হোসেন খান দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে মাগুরা-১ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জেলার সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলে মাগুরা-১ আসনে বিএনপি অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে বিজয় অর্জন করতে পারবে।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, দলের ওপর অর্পিত দায়িত্ব ও জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com