1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

মাগুরা-২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে শালিখা উপজেলা বিএনপির একাংশের সমাবেশ।

বিশেষ প্রতিনিধি আশিষ সাহার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ০ সময়

মাগুরা-২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে শালিখা উপজেলা বিএনপির একাংশের সমাবেশ।

বিশেষ প্রতিনিধি আশিষ সাহার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিশাল এক সমাবেশের আয়োজন করে শালিখা উপজেলা বিএনপির একাংশ। যেখানে শালিখা উপজেলা ছাড়াও মহাম্মদপুর ও সদর উপজেলা চার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল,প্রধান অতিথির বক্তব্যে বলেন,তৃনমুলের নেতা কর্মীদের মূল্যায়ন করে চূড়ান্ত নমিনেশন যাকে দেওয়া হবে আমরা তার কাজ করব। কিন্তু যদি তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন না করা হয় তাহলে বিকল্প ব্যবস্থা ভাবতে হবে। পরে তিনি সমাবেশে আশা নেতা কর্মী জোর দাবীর প্রেক্ষিতে বলেন,মনোনয়ন পরিবর্তন না হলে তিনি নির্বাচন করবেন বলে নেতাকর্মীদের আশ্বস্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু,সাবেক মহাম্মদপুর উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম বাচ্চু ও সাবেক শালিখা উপজেলা বিএনপির আহবায়ক আনিসুর রহমান মিল্টন এক মঞ্চ থেকে এডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd