1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

মাগুরা-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন এ্যাড নিতাই রায় চৌধুরী

বাঁধন সরকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

মাগুরা-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন এ্যাড নিতাই রায় চৌধুরী

বাঁধন সরকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি: -মাগুরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব নিতাই রায় চৌধুরী।বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র হাতে পান তিনি।

মনোনয়নের খবর মাগুরা জেলাজুড়ে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। মহম্মদপুর ওশালিখা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন এবং একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান।

দলীয় নেতাকর্মীরা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাকেই দল মনোনয়ন দিয়েছে। এ্যাড নিতাই রায় চৌধুরী দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে মাগুরা-২ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জেলার সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলে মাগুরা-২ আসনে বিএনপি অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে বিজয় অর্জন করতে পারবে।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় এ্যাড নিতাই রায় চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, দলের ওপর অর্পিত দায়িত্ব ও জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd