মাগুরা-২ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী-এর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাঁধন সরকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি ।
মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালমিয়া গ্রামে আয়োজিত ওই উঠান বৈঠকে বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর ভাই।
বক্তব্যে তিনি বলেন, “আমরা আমার মায়ের আদর্শকে ধারণ করি। আমার মা আমাদের সব সময় বলতেন—তোমরা কখনো অসৎ উপায়ে টাকা ইনকাম করবে না। সেই আদর্শ অনুযায়ী আমরা চলি। আমাদের মাঝে কোনো দুর্নীতি খুঁজে পাবেন না।”
তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে আপনারা সকলে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।”
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। সভায় আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com