মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি আশিষ সাহার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত
আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে মাগুরা জেলার শত্রুজিৎপুর ইউনিয়নের পয়ারী হাজরাতলা আশ্রম প্রাঙ্গণে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি এই জনপদের ব্যাপক উন্নয়ন করব এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করব।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে দল-মত-নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করব এবং জনগণের আস্থা অর্জনই হবে আমার মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলেন্দ্রনাথ কুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মিঠুন রায় চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com