মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী সালিমূল হক কামালের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
আশিষ কুমার সাহা বিশেষ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ (শালিখ-মহম্মদপুর ও মাগুরা সদরের আংশিক) সংসদীয় আসনে মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব কাজী সালিমুল হক কামালের পক্ষে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মাগুরা-এর কার্যালয়ে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল কাদের এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় মহম্মদপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও বিনোদপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো: গোলাম আজম সাবু মিয়া,মহম্মদপুর উপজেলা বিএনপি'র সাবেক সদস্য-সচিব ও মহম্মদপুর ইউপি'র সাবেক চেয়ারম্যান মো: আকতারুজ্জামান,মহম্মদপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো: মিজানুর রহমান কাবুল, সাবেক যুগ্ম-আহবায়ক এস এম ইউনুচ আলী সর্দার,সাবেক যুগ্ম-আহবায়ক মো: নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মো: জহুরুল হক,যুগ্ম-আহবায়ক গোলাম রব্বানী হিরো, জেলা বিএনপি'র সদস্য আরাফুজ্জামান রিংকু,শালিখা উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক মো: আনিসুর রহমান মিল্টন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মো: হাফিজুর রহমান, মাগুরা সদর বিএনপি'র দক্ষিণ ইউনিটের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি ও সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে মহম্মদপুর উপজেলা ও শালিখা ও ৪ ইউনিয়নের বিএনপি'র কাজী সালিমুল হক কামাল মতাদর্শের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়ন সংগ্রহ করে নেতাকর্মীরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন-মাগুরা-২ আসনে মনোনয়ন পরিবর্তন না হলে সাবেক সংসদ কাজী সালিমুল হক কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ সংসদীয় আসনে নির্বাচন করবেন বলে জানানো হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com