মাদকবিরোধী অভিযানে কটিয়াদীতে ২৫ কেজি গাঁজাসহ তিনজন আটক
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কটিয়াদী থানার একটি টিম ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী থানাধীন মানিকখালী এলাকায় অভিযান চালায়। অভিযানে আবু আসিন, আলী হোসেন ও লোকমান নামে তিনজনকে আটক করা হয়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে মোট ২৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ থানায় সংরক্ষণ করা হয়েছে এবং আটককৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com