মাধবদীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, সড়ক অবরোধ
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মাধবদীতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল অফিস ঘেরাও ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন টেক্সটাইল শ্রমিকরা। রোববার প্রায় দুই ঘণ্টা ধরে বিদ্যুৎ অফিসও মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এ কর্মসূচি পালন করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন মাধবদী থানা পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মহসিন কবির জানান, লোডশেডিং জাতীয় সমস্যা। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে মাধবদীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি।বিদ্যুৎ সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাউল হাসান, মাধবদী থানারঅফিসার ইনচার্জ মো. কামাল হোসেন এবং বিএনপি নেতা কাজী ওয়াসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাউপস্থিত ছিলেন।
আমান নামের এক শ্রমিক জানান, লোডশেডিংয়ের কারণে কাপড় উৎপাদন করতে পারছি না।ফলে মজুরিও ঠিকঠাক মতো পাচ্ছি না। এভাবে চললে আমাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না। তাইদ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।’
প্রশাসনের আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি, পরিবেশ স্বাভাবিক নাহলে পুণরায় লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হব।’
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিক একত্র হয়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন। পরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাবে বিভিন্ন শিল্পঅঞ্চলে শিল্প মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি কর্মসংস্থান শ্রমিকরা হারাচ্ছেন। শিল্পঅঞ্চলগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে অর্ধেক কারখানা সক্ষমতায় উৎপাদনে ফিরে আসবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com