মানবিকতার দৃষ্টান্ত জুলাই যোদ্ধা রাসেল, পাশে দাঁড়ালেন অসুস্থ মোশাররফের
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ
, দিনাজপুর। প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোশাররফ করিম ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন ২০২৪-এর গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা, বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাসেল ইসলাম।
এ সময় তিনি মোঃ মোশাররফ করিমের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
স্থানীয়রা জানান, মোঃ রাসেল ইসলাম দীর্ঘদিন ধরে অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন। তাঁর এমন মানবিক কর্মকাণ্ডে স্থানীয় সচেতন মহলে প্রশংসা বাড়ছে। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পাশে থাকার কারণে এলাকায় তাঁর জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তাও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
রাসেল ইসলাম বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা সবসময় করে যাব।”
মোশাররফ করিমের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com