মালদ্বীপে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন বাংলাদেশি চিকিৎসকরা : হাইকমিশনার,
মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি।
মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা প্রবাসে থেকেও পেশাদারিত্ব,মানবিকতা ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন।
তাঁদের এই অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
সম্প্রতি হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালদ্বীপের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা
।
সাক্ষাতের শুরুতেই হাইকমিশনার প্রবাসী চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা একদিকে প্রবাস থেকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, অন্যদিকে মালদ্বীপে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলছেন।
সাক্ষাতের সময় চিকিৎসকরা মালদ্বীপে তাঁদের বর্তমান কর্মপরিবেশ, পেশাগত চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতার বিভিন্ন দিক হাইকমিশনারের কাছে তুলে সহায়তা চান ।
হাইকমিশনার উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়াও তিনি মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। ভবিষ্যতে বাংলাদেশি চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম আয়োজনের প্রত্যাশা রাখেন তিনি।
হাইকমিশনার মালদ্বীপের আইন-কানুন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশীদের পাশে রয়েছে এবং তাঁদের ন্যায্য অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com