মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে বার্ষিক গণশুনানি ও পোস্টাল ভোটদান পদ্ধতি নিয়ে মতবিনিময়।
মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি,
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে বার্ষিক গণশুনানি ২০২৫ এবং পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) হাইকমিশনের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
সভাটির শুরুতে হাইকমিশনের কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ কনস্যুলার উইং-এর ২০২৫ সালের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। এরপর আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলার সেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, প্রশ্ন ও প্রস্তাব উপস্থাপন করেন।
পরবর্তীতে হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ২০২৫ সালের শ্রম উইং-এর কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন। এ সময় প্রবাসীরা শ্রমসংক্রান্ত বিভিন্ন জটিলতা, অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
সভায় উত্থাপিত সকল প্রশ্নের জবাব দেন হাইকমিশনের কাউন্সেলর মো. সোহেল পারভেজ। তিনি পোস্টাল ভোটদান পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রবাসীদের সঠিক প্রক্রিয়ায় ভোট প্রদানের বিষয়ে সচেতন করেন।
সবশেষে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, বর্তমানে মালদ্বীপে প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া চলমান থাকায় সবাইকে এই সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে হবে।
এছাড়া তিনি মালদ্বীপের স্থানীয় আইন-কানুন মেনে চলা, ফ্রি ভিসায় মালদ্বীপে না আসা, মিলেমিশে বসবাস এবং পোস্টাল ভোট সঠিকভাবে প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। মালদ্বীপে আগমনের আগে যথাযথ তথ্য যাচাইয়ের প্রতিও তিনি প্রবাসীদের আহ্বান জানান।
সভায় প্রবাসীদের পক্ষ থেকে মালদ্বীপে বাংলাদেশের একটি ব্যাংক শাখা খোলার দাবি জানানো হয়, যাতে স্থানীয় মুদ্রায় বৈধভাবে অর্থ প্রেরণ করা সম্ভব হয়। এ বিষয়ে হাইকমিশনার জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে কাজ অব্যাহত রয়েছে।
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে মতবিনিময় সভাটি সফলভাবে সম্পন্ন হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com