1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

মালদ্বীপে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি।
  • আপডেটের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ০ সময়

মালদ্বীপে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি।

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বিএনপি মালদ্বীপ শাখা। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানী মালে একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকা স্মরণ করেন।

সভায় প্রবাসী নেতাকর্মীরা বিপ্লব ও সংহতির চেতনায় উজ্জীবিত থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd