মিথ্যা মামলায় জামিন পেলেন সেই ইউনিয়ন যুবদল নেতা মুকুল প্যাদা(৪৩)।
মোঃ মাইনুদ্দিন শিকদার
বিশেষ প্রতিনিধি।
পটুয়াখালী জেলার, গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান মুকুল প্যাদা(৪৩) জামিন পেয়েছেন। গত ২১/১০/২০২৫ ইং তারিখে চিকনিকান্দি বাজারে কয়েক জন পুলিশ সদস্য এসে বলেন ভাই আপনাকে ওসি স্যার সালাম জানিয়েছেন আমাদের সাথে যেতে বলেছেন। তখন তিনি ঐ পুলিশ সদস্যদের সঙ্গে থানায় গেলে ওসি সাহেব জানান আপনি গ্রেফতার আমার কিছু করার নেই দলীয় কোন্দলের কারণে আপনি গ্রেফতার। আমার উপর চাপ আছে আপনাকে গ্রেফতার দেখাতে হবে।২১/১০/২০২৫ ইং তারিখে এই যুবদলের নেতাকে চাঁদাবাজি সহ ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৫০৬/১১৪ পেনাল রুজু করে এজাহার নামীয় যুবদল নেতা মেহেদী হাসান মুকুল(৪৩)কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। এই যুবদল নেতা বলেন একটি সুবিধাভোগী গ্রুপ চক্র আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য পুলিশ প্রশাসন দিয়ে চাঁদাবাজির নাটক সাজিয়ে বিভিন্ন ধারায় মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে আমাকে জেল হাজতে পাঠিয়েছেন। আমি নিম্ন আদালতে জামিনের আবেদন করলে ঐ সুবিধাবাদী চক্র বিভিন্ন মহলে লোভিং করে আমার জামিন নামঞ্জুর করতে বাধ্য করেন। পরে আমি উচ্চ আদালতের মাধ্যমে জামিনের আবেদন করলে দীর্ঘ ১ মাস ১৮ দিন পর আমি জামিন পাই। তবে এই যুবদল নেতা দুঃখ প্রকাশ করে বলেন,আমার রাজনৈতিক জীবনের শুরু হয়েছে বিএনপি দিয়ে,আমি বিগত ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম।আমার বিরুদ্ধে ২১টি মামলা হয়েছে,জেল খেটেছি,তখন এই সুবিধা ভোগিরা কোথায় ছিলো, তারা এখন একটা পর্যায়ে এসে যারা শাহজাহান খানের অনুসারী সেই সমস্ত নেতাকর্মীদের হয়রানি করছেন। অথচ এই শাহজাহান খান গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপিকে শক্তিশালী করেছেন তিনি ছিলেন এই আসনের বিএনপির একমাত্র কান্ডারী। যিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। শাহজাহান খানের সুযোগ্য পুত্র জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খানের অনুসারী হয়ে রাজনীতি করেন যারা তাদের কে বিভিন্ন ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে একটি সুবিধাভোগী গ্রুপ।আমি বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,জনাব তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি কেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং কোন প্রকার যাচাই বাছাই ছাড়াই বা আমাকে কেন কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। যে দলের জন্য আওয়ামী লীগের আমলে আমি এলাকায় থাকতে পারিনি বাড়িতে ঘুমাতে পারিনি আজ সেই দলেরই একটি সুবিধাভোগী মহল আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করেছেন। আমি এর সঠিক বিচার চাই এবং সঠিক বিচার পাবো বলে আশা করছি।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com