মিরসরাইয়ে প্রবাসী পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, জমি দখলের চেষ্টা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে এক প্রবাসী পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে ঘরবাড়িতে হামলা ও জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শনিবার (১৮ জুলাই) বিকালে সৌদি প্রবাসীর ছোট ভাই বাদী হয়ে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী নূর হোসেন মিয়া জানান, তাঁর এক ভাই প্রবাসে থাকেন এবং অপর ভাই ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে থাকেন। তিনি নিজেই পরিবারের দেখাশোনা করেন। ঘরে তাঁর বৃদ্ধা মা ও দুই বোন আছেন। এই সুযোগে স্থানীয় প্রভাবশালী শাহ আলম, তাজু ইসলাম রাসেল, মহি উদ্দিন, সিরাজুল ইসলাম, তারিফুল ইসলাম ও আরিফুল ইসলাম দীর্ঘ কয়েক বছর ধরে তাঁদের হয়রানি করে আসছেন। ৫ আগস্টের পূর্বেও তাঁরা বেশ কয়েকবার জোরপূর্বক বিভিন্ন ইস্যুতে চাঁদা আদায় করেন। ৫ আগস্টের পর কিছুদিন নীরব থাকলেও এখন তাঁরা পুনরায় চাঁদা দাবি করছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁরা বাড়িতে একাধিকবার লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও ক্ষতিসাধন করেন। এখন চাঁদা না পেয়ে তাঁরা জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। রাতের আঁধারে ফসলি জমি দখলে নিতে জমিতে আইল নির্মাণ ও ফসল বিনষ্ট করছেন। ৫ আগস্টের পূর্বেও তাঁরা জমি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। এখন আবারও একই অপচেষ্টা চালাচ্ছেন।
এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা বাড়িঘরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন। অভিযুক্ত শাহ আলম বলেন, "অভিযোগকারী আমার ভাতিজা হয়। তাদের সাথে আমাদের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। আমাদের জমি তাদের দখলে আছে। ৫ আগস্টের পূর্বেও আমরা আমাদের জমি উদ্ধার করতে গেলে তারা পুলিশ দিয়ে আমাদের বাধা দেয় এবং আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। তারা ভূমি অফিস থেকে নিজেদের পক্ষে একটি সরেজমিন প্রতিবেদনও করায়। আমরা মূলত আমাদের জমি তাদের দখল থেকে উদ্ধার করার চেষ্টা করেছি।"
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, এ বিষয়ে প্রবাসীর পরিবার থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত জেনে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জামাল উদ্দিন
মিরসরাই (চট্টগ্রাম)
১৮ জুলাই, ২০২৬ ইংরেজি
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com