মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জামাল উদ্দিন
নিজস্ব সংবাদদাতা (মিরসরাই, চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি রাজিব মজুমদার সভাপতি এবং দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ইমাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের অজয় কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোহনা টেলিভিশনের কামরুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিনের জাবেদ হোসাইন এবং দপ্তর সম্পাদক দৈনিক জনতার আবদুল মান্নান রানা।
দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মিরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম এবং প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক সৈয়দা শামছুর নাহার।
নির্বাচন পর্যবেক্ষণ করেন সাংবাদিক আবু সুফিয়ান, প্রধান শিক্ষক হেদায়েত উল্যাহ, মিরসরাই স্কুল মার্কেটের সভাপতি আবু জাফর, অধ্যাপক আখতারুজ্জামান ও বিএনপি নেতা শেখ আহমদসহ বিশিষ্ট ব্যক্তিরা। এই সময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি নয়ন ধুম, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, নাছির উদ্দিন প্রমুখ।
ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব পলাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক কমিটির সদস্য রণজিত ধর ও বাবলু দে সভাটি সঞ্চালনা করেন। এ সময় ক্লাবের সদস্যরা বক্তব্য দেন।
পরে নির্বাচনে বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন আহ্বায়ক কমিটির সদস্যরা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com