যুদ্ধবিরতির মধ্যও হরমুজ প্রণালি পাড় হতে না পারা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবস্থান বদল করেছে। ফের যুদ্ধ শুরুর আশঙ্কায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ‘মিনা সাকার’ বন্দরের জলসীমা থেকে সরে গেছে।
মঙ্গলবার (৫ মে) সবশেষ তথ্যমতে, জাহাজটি বর্তমানে দুবাই বন্দরের ২৩ নটিক্যাল মাইল দূরে পারস্য উপসাগরে অবস্থান নিয়েছে।
জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলামের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর জানায়, ইরানিয়ান সেফা নেভির কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর জাহাজের অবস্থান পরিবর্তন করা হয়েছে।
এখন এটি হরমুজের ইরানিয়ান সীমানার ৪৩ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়েছে। খাবার পানি সংগ্রহের জন্য মিনা সাকার বন্দরের জলসীমা থেকে শারজাহ বন্দরে গিয়েছিল জাহাজটি। সতর্কবার্তার পর সোমবার দুপুরে জাহাজের অবস্থান বদল করা হয়।
প্রায় এক মাস ধরে মিনা সাকারের অদূরে গভীর সমুদ্রে অবস্থানের পর মিসাইল হামলার শংকায় জাহাজটি অবস্থান বদল করলো।বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, ইরানি কর্তৃপক্ষের সতর্কতার পর জাহাজটি অবস্থান বদল করেছে। জাহাজে পর্যাপ্ত পানি, জ্বালানি তেল ও খাবার রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com