মুন্সিগঞ্জ ইরাকে নিহত প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা ও অনুদান প্রদান।
মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী - মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের নিহত ইরাকের হামলায় প্রবাসী মোঃ হবি মিয়া পাইক ওরফে শ্রাবণের বাড়িতে আজ (১৯ মার্চ বৃহস্পতিবার) সকালে শোকাহত পরিবারের পাশে দাড়ালেন সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসন কর্মকর্তাবৃন্দ।
এ-সময় উপস্থিতি ছিলেন, (সদর ও গজারিয়া) বিএনপি ধানের শীষ সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সমাজ-কল্যাণ বিযয়ক সম্পাদক জনাব মোহাম্মদ কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক জনাব সৈয়দা নুরমহল আশরাফী ও জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম (বার)।
এছাড়াও উপস্থিতি ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও শহর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর সাবেক তিনবারের সফল কমিশনার জনাব শহিদুল ইসলাম শহীদ ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ।
নিহত মোঃ হবি মিয়া পাইক ওরফে শ্রাবণের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের ধৈর্য ধরার আহ্বান জানান। শোকাহত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে অনুদান প্রদান করেন। এর পাশাপাশি ভবিষ্যতে আরও সহযোগিতা করার আশ্বাস দেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com