মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মাহীর বার্তা।
মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী -
মুন্সিগঞ্জ - ৩ আসনে জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহবায়ক সদস্য সচিব জনাব মোঃ মহিউদ্দিন আহমেদ সাহেব কে এমপি হিসেবে দেখতে চেয়ে বার্তা জানিয়েছেন রাজনীতিবিদ জেলা যুবদল নেতা ,জনাব মোতাহার হোসেন মাহী।
জেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক সদস্য মোতাহার হোসেন মাহী বলেন, বিগত দিনের দলের দুর্দিনে মহিউদ্দিন সাহেব কে আমরা সর্বদা আন্দোলন সংগ্রামে কাছে পেয়েছি , দলের দুঃসময়ের কান্ডারী এখন মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী. তাই আমরা জননেতা মহিউদ্দিন সাহেবকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। তার একমাত্র চিন্তা চেতনা সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়ন করা তার একমাত্র স্বপ্ন।
এছাড়াও মুন্সীগঞ্জ ৩ আসনে ধানের শীষের প্রচারণায় দাপিয়ে বেড়াচ্ছেন শহর থেকে গ্রামে, মুন্সীগঞ্জ সদর ও গজারিয়ার জনগণের ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে পুর জেলায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।দল থেকে মনোনয়ন কাকে দেয়া হবে তার এখনো চুড়ান্ত হয়নি তবে বিগত ফেসিবাদী সরকারের আমলে দলকে সুসংগঠিত রেখে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন এই জননেতা মহিউদ্দিন সাহেব ।তাই আমি আশা করি দল তার প্রতি সুবিচার করবে ইনশাআল্লাহ ।
জাতীয়তাবাদী দলীয় সূত্রে জানা গেছে, বাকি আসনগুলোতে শরিক দলের প্রার্থীদের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দ্বিতীয় দফায় প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি।
মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। বিএনপি সূত্র জানিয়েছে, আসনটির প্রার্থী পরবর্তীতে জানানো হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com