মুন্সিগঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগের অস্ত্রধারী সাজ্জাদসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা ডিবি।
মুন্সিগঞ্জ প্রতিনিধি সুজন বেপারী -
মুন্সিগঞ্জ জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অস্ত্রধারী জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ।
গত বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর ডেমরা থেকে গ্রেফতার করা হয়।
ছাত্রলীগের পদবী ছাড়াও পৌরসভার প্যানেল মেয়র ছিলেন সাজ্জাত হোসেন সাগর। জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি সাগর। দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাগরকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মিরকাদিম পৌরসভা ছাত্রলীগ নেতা সাগর মিয়াকে গ্রেপ্তারের পরে ভোরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে দুজনকে।
প্রসঙ্গত, চব্বিশের ৪ আগস্ট মুন্সিগঞ্জে ৩ জনকে হত্যার ঘটনাসহ সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এক ভিডিওতে অস্ত্র হাতে তাকে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা যায়। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com