মুন্সিগঞ্জ -৩ আসনে চূড়ান্ত মনোনয়ন সবুজ সংকেত প্রচারে বিএনপির প্রার্থীরা।
মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী -
মুন্সিগঞ্জ তিন আসনে জাতীয়তাবাদী দলের ধানের শীষে চূড়ান্ত মনোনয়ন সবুজ সংকেত প্রচারে বিএনপির শীর্ষে হেভিওয়েট প্রার্থীরা।
সংসদীয় জাতীয়তাবাদী দলের মুন্সিগঞ্জ তিন আসনে সবুজ সংকেত মনোনয়নের অপেক্ষায় জেলা বিএনপি আহবায়ক সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ও জেলা বিএনপি আহবায়ক সদস্য ও বিশিষ্ট শিল্পপতি সিআইপি মোঃ মোশারফ হোসেন পুস্তি ও সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের ছেলে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ-কল্যাণ বিযয়ক সম্পাদক কামরুজ্জামান রতনসহ প্রচারে বিএনপির প্রার্থীরা।
মুন্সিগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুইটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী চূড়ান্ত করেছে গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষিত বলা হয় মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শেখ মো: আব্দুল্লাহ। তিনি সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব। পাশাপাশি তিনি আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান হিসেবেও সুপরিচিত।
মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী) আসনে দলের প্রার্থী হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা। তিনি এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিশিষ্ট শিল্পপতি, দি একমি গ্রুপের চেয়ারম্যান।
জাতীয়তাবাদী দলীয় সূত্রে জানা গেছে, বাকি আসনগুলোতে শরিক দলের প্রার্থীদের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দ্বিতীয় দফায় প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি।
মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। বিএনপি সূত্র জানিয়েছে, আসনটির প্রার্থী পরবর্তীতে জানানো হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com