লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীবেষ্টিত চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে দেড়শতাধিক পর্যটক আটকা পড়েছেন। শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ফিরতে পারেননি।
তাদেরকে উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থল গিয়েছে। জোয়ার এলেই তাদেরকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে রামগতি থানা পুলিশ।
এর আগে বিকেলে কয়েকটি ইঞ্জিনচালিত নৌকায় করে পর্যটকরা চরে ঘুরতে যান। সেখানে পৌঁছানোর পরপরই ঝড়-বৃষ্টি শুরু হয়।
নদী উত্তাল থাকায় ঝুঁকিতে আর তাদের ফেরা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের সময় লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে আলেকজান্ডার মেঘনা নদীর বেড়িবাঁধে ঘুরতে আসেন পর্যটকরা। এ বিনোদন কেন্দ্রটি মিনি কক্সবাজার হিসেবেও পরিচিত। এরমধ্যে নদীবেষ্টিত চরেও অনেকে ঘুরতে যায়।
শুক্রবার বিকেলেও কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলারে করে মানুষজন ঘুরতে গেছে। এরমধ্যে নারী-পুরুষ ও শিশুরাও রয়েছে। তারা যাওয়ার পথে অথবা যাওয়ার পরই প্রচণ্ড ঝড় হয়, বৃষ্টি হয়েছে। এরমধ্যে নদীও উত্তাল হয়ে উঠে। এতে ঘুরতে যাওয়া মানুষজন সেখানে আটকা পড়েছে।
খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করতে ঘটনাস্থল গিয়েছে।
রাত ১১টার দিকে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, চরে দেড়শতাধিক মানুষ ঘুরতে গিয়ে আটকা পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এখন নদীতে ভাটা, জোয়ারের অপেক্ষা করা হচ্ছে। জোয়ার এলে তাদেরকে নিয়ে আসা হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com